শিরোনাম :
তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বস্তি ডিম-মুরগির দামে, অস্থির সবজির বাজার

স্বস্তি ডিম-মুরগির দামে, অস্থির সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশের বাজারে আবারও সবজির দাম ঊর্ধ্বমুখী। একদিকে বর্ষাকালীন সরবরাহ ঘাটতি, অন্যদিকে পরিবহন সংকটের অজুহাতে বেড়েই চলছে সবজির দাম। সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে— ২০ থেকে ৩০ টাকা।

তবে আশার কথা হলো—ডিম ও মুরগির দামে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, যা সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর।

শুক্রবার সকালে যাত্রাবাড়ী, শনিরআখড়া, রায়েরবাগ, শ্যামপুরসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, বেগুন ৮০–৯০ টাকা, শসা ৭০–৮০ টাকা, পটল ৬০–৭০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১০০ টাকায় পৌঁছে গেছে অনেক বাজারে।

ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি সপ্তাহেই দাম বাড়ছে, অথচ আয় বাড়ছে না। সবজি কিনতেই এখন হাজার টাকা চলে যায়।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে। আবার পরিবহন সংকট ও সময় খরচ বেড়েছে। এ কারণে পাইকারি বাজার থেকেই দাম বেশি।

যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা জসিম মালি ঢাকা মেইলকে বলেন, দাম তো বেড়েছে দোখতেই পাচ্ছেন। তবে এখন অনেক সবজির মৌসুম প্রায় শেষ। এজন্য দাম কিছুটা বাড়তি। নতুন সবজি উঠার আগ পর্যন্ত কিছুটা বাড়তি থাকবে।

এদিকে, কোরবানির ঈদের পর থেকেই ডিম মুরগীর দাম কমতে শুরু করেছে। প্রতি ডজন ডিম ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। যা কোরবানির আগে ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল।

এছাড়া, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০–১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা অন্য যেকোনো সময়ের তুলনায় কম। এছাড়া সোনালি মুরগীর দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, খামারে উৎপাদন বাড়ায় মুরগি ও ডিমের সরবরাহ কিছুটা স্থিতিশীল রয়েছে। তাই দাম কিছুটা কমেছে।

সরেজমিনে দেখা যায়, মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন হয়নি। আগের মতো দাম-দর চাচ্ছেন বিক্রেতারা। ফলে ক্রেতাদেরও অভিযোগ অনুযোগ দেখা যায়নি।

অন্যদিকে মুদি পণ্যগুলো দাম তেমন হেরফের হয়নি। তেল, চিনি, ডাল, আটা, ময়দা, সুজি আগের দামে কেনা যাচ্ছে। কম দামে কেনা যাচ্ছে পেঁয়াজ, আলু, আদা, রসুনসহ অন্য নিত্যপণ্যও।

ক্রেতাদের অভিযোগ—নিয়মিত বাজার তদারকি না থাকায় দামের ওঠানামা বাড়ছে। তারা সরকারের কাছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com