শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ‘জুলাই গণহত্যা’ মামলায় আজ সোমবার (২৫ আগস্ট) অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে।

এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের আরেক শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ চারজন নতুন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন।

এর আগে, গতকাল (২৪ আগস্ট) সপ্তম দিনে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। তারা হলেন— রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম, অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন এবং কুষ্টিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সাত্তার পালোয়ান।

এখন পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আছেন নিহতদের পরিবার, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা।

গত ২০ আগস্ট, ষষ্ঠ দিনে চারজন চিকিৎসাসেবী ও একজন শহীদের মা সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন— নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনার ডা. হাসানুল বান্না এবং শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল।

এর আগে, ১৮ আগস্ট শহীদ আস-সাবুরের বাবা, শহীদ তাইমের ভাই এবং রাজশাহীর একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন।

১৭ আগস্ট ছিলেন একটি ভিন্ন চিত্র— সাধারণ মানুষ, সবজি বিক্রেতা, শিক্ষার্থী এবং শহীদ সজলের মা তাদের অভিজ্ঞতা জানান ট্রাইব্যুনালে।

প্রথম দিকে যারা সাক্ষ্য দেন, তাদের মধ্যে রয়েছেন— আহত আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ, চোখ হারানো পারভীন, পঙ্গু শিক্ষার্থী ইমরান এবং সাংবাদিক একেএম মঈনুল হক।

সাক্ষ্যদানে প্রত্যেকেই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় পুলিশের ভূমিকা এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার প্রসঙ্গ তোলেন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত ছিলেন। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতের সঙ্গে সহযোগিতা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com