1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সৌদির ৬ জায়গায় হুথির হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবে ফের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। রাজধানী রিয়াদসহ ছয়টি জায়গায় পর পর বোমাবর্ষণ করেছে তারা।

সৌদির তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বিমানবন্দর এবং সামরিক পরিকাঠামোগুলোতে হামলা চালায় হুথিরা। খবর আরব নিউজের।

বিজ্ঞাপন

সৌদিতে এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এই হামলার ফলে নতুন করে সৌদি এবং হুথির মধ্যে সংঘাত শুরু হলো।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদির হামলার জবাব দেওয়া হয়েছে। ইয়েমেনের তাইজ এবং বানি হাশিশ অঞ্চলে সৌদির বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সেই হামলার প্রতিশোধ নিতেই সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন
সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩
কোথায় কোথায় হামলা চালানো হয়েছে, তা-ও জানিয়েছেন ইয়াহিয়া। তার দেওয়া বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানটি সৌদির রাজধানী রিয়াদের খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয়।

পরে আরামকোর তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়াও, দাওয়াদমি এলাকার ৮ নম্বর পাম্পিং স্টেশন, নাজরানে সৌদি ন্যাশনাল গার্ডের ক্যাম্পে হামলা চালানোর দাবি করা হয়েছে।

ইয়াহিয়ার দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সৌদিবাহিনী ১০৫টি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সানা, আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ, মারিব-সহ ইয়েমেনের বেশ কয়েকটি জায়গা লক্ষ্যবস্তু করেছিল সৌদি। এই হামলার শিকার হয়েছেন নারী, শিশু-সহ বেশকিছু সাধারণ নাগরিক।

সৌদি আরবের সরকারি তেল পরিশোধন সংস্থা আরামকো। গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় আরামকোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

কখনও ইরান, কখনও হুথি হামলা চালিয়েছে এই শহরে। বিশেষত হুথি বার বার আরামকোতে হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..