1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

জয়পুরহাটে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে তাঁকে বাদ দিয়ে অন্য একজনকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করার প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং এক বক্তার বিতর্কিত সম্বোধনের সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকা পালন অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনায় জেলা প্রশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠান জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..