1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি

প্রশাসনিক কর্মকাণ্ডে স্বীকৃতি পাওয়ায় মানিকগঞ্জে আনন্দের সাথে জেলা প্রশাসককে অভিনন্দন ও শুভকামনা জানালেন সাত উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

আজ সোমবার (৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাত উপজেলার নির্বাহী কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ অসাধারণ অর্জনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা সম্মিলিতভাবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে তাঁর এ স্বীকৃতি মানিকগঞ্জ জেলা প্রশাসনের জন্য একটি গৌরবের অর্জন। প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ভূমিকা এ ধরনের স্বীকৃতির গুরুত্ব বহন করে।

সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের এই সম্মিলিত শুভেচ্ছা জেলা প্রশাসকের প্রতি তাঁদের শ্রদ্ধা, সম্মান ও আন্তরিকতার প্রতিফলন। এ অর্জনে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি মানিকগঞ্জের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..