শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উপদেষ্টাদের কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করতে হবে: রিজওয়ানা

উপদেষ্টাদের কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করতে হবে: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক
কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিট’ নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ তুলেছেন, সে বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “এটা উনি (নাহিদ ইসলাম) অভিমান থেকে বলেছেন, নাকি উনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এ বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে…তাকে তার বক্তব্যকে সাবসটেনশিয়েট করতে হবে।”

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তখন সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান উপদেষ্টা।

‘সেফ এক্সিটের’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আমি একদম কোনো এক্সিট খুঁজছি না।”

“এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে। ওই সব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো আপনাদের সাথে”, বলেন রিজওয়ানা।

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলে সম্প্রতি অভিযোগ করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইসব উপদেষ্টা নিজেদের “সেফ এক্সিটের” কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

দলের আহ্বায়কের এমন বক্তব্যের পর মঙ্গলবার এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলমও একই অভিযোগ তুলেছেন। বলেন, “কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন, আর দেশের বাইরে থাকুক।”

“কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে,” বলেন সারজিস আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com