1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে, জেলা প্রশাসনের, আয়োজনে বরাবরের, মতো প্রতি সপ্তাহের, বুধবারে, গণ শুনানি, অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁও এলাকার প্রবাসী ও জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বরাবরের মতো প্রতি সপ্তাহের বুধবারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্পপরিমাণে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, স্কুল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে অক্ষম শিক্ষার্থীদের আর্থিক বই কিনে সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়া জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতার বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো শুনে প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, মানুষের সমস্যা দ্রুততার সঙ্গে শুনে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সেবাপ্রাপ্তিতে হয়রানি কমানোর লক্ষ্যে এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..