শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার রামুতে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

কক্সবাজার রামুতে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খেদারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনায় প্রতিপক্ষ একই এলাকার ফরিদুল আলমের ছেলে ও খুনিয়াপালং ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু অতর্কিত হামলা চালিয়ে রেহেনাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জায়গায় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনায় এক নারী মারা গেছেন। ঘাতককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

নিহত নারী রেহেনা বেগম ছাত্রদলের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানে একজন সংগঠক ছিলেন।

কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, আমার ছোটভাই, আমার সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ছোটনের মায়ের হত্যার বিচার দাবি করছি। এই হত্যাকাণ্ডে যারা নেপথ্যে জড়িত, যারা সরাসরি জড়িত সব খুনির শাস্তি চাই।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com