শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,

এনসিপি প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়িতে হামলা। ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। আশিকুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয়। আতিকুর রহমানের অভিযোগ, ছাত্রদল নেতা আমিমুল, শাওন ও সোহেলসহ প্রায় ৩৫ জন এ হামলায় জড়িত। হামলাকারীরা ধারণা করেন, তিনি গাড়িতে আছেন এবং সেটি লক্ষ্য করে হামলা চালান।

 

আতিকুর রহমান দাবি করেন, হামলাকারীরা রড ও হকিস্টিক দিয়ে মারধর করে এবং আহতদের মাটিতে ফেলে লাথি দেয়। তিনি বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তাৎক্ষণিক সহায়তা পাননি।

হামলার প্রতিবাদে তাঁর সমর্থকেরা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলে রাত ১টার দিকে তারা সরে যান।

সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সদস্যসচিব সাদিকুর রহমান হামলাকে পরিকল্পিত উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com