সাভারপ্রতিনিধি,
সাভার উপজেলা প্রকৌশলী অফিসের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিন মেয়াদে সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব ও তার ছোট ভাই সাবেক তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর যৌথ প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন প্রকল্পে অর্থ হাতিয়ে নিতেন ঠিকাদারদের কাছ থেকে এবং কোন কোন ঠিকাদারদের অর্থের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সাভার উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ফ্যাসিস্ট সরকারের আমলের সাবেক দুই চেয়ারম্যান তাদের দুই ভাইয়ের প্রভাব দেখাইয়া উপজেলা প্রকৌশলী অফিসের বিভিন্ন প্রকল্পের কাজের ক্ষেত্রে তার আধিপত্য বিস্তার ছিল।তথ্য অনুসন্ধানে উঠে আসে মোঃ আব্দুর রাজ্জাক তার নিজ জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘার বাবুল চালাতে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। যাহা নির্মাণ করতে আনুমানিক ৫ কোটি টাকার উপরে ব্যয় হয়।এদিকে সাভারের নামা বাজার একটি বিল্ডিং নির্মণ করেছে। যাহা তার এই পদের চাকরির বেতনের সহিত সামঞ্জস্যপূর্ণ নাই। এক্ষেত্রে তথ্য অনুসন্ধানে জানা যায় সাভার উপজেলাতে তিন মিয়াদে দীর্ঘ ৭ বছর চাকরি সূত্রে প্রভাবের মাধ্যমে অর্থ সম্পদের মালিক হওয়ার বিষয়টি স্পষ্টত। এক্ষেত্রে কিছু মানুষের কাছ থেকে রোডের কাজ করে দেয়ার নামে মোটা অংকের টাকা আদায় করেছেন এই উপ -সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক। এই ধরনের বেশ কিছু ঘটনার অভিযোগের প্রেক্ষিতে এবং অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাককে সাভার থেকে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় বদলী করা হয়েছে।পরবর্তীতে নিজ এলাকার ঈশ্বরদীতে বদলী হয়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত সাভার থেকে বদলিজনিত প্রক্রিয়া সম্পন্ন করে নাই।যাতে আশঙ্কা থেকে যায় আবারো পূর্বের কোন মতলব কাজে আছে কিনা। রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) কাজী সাইফুল কবীর এবং সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জনস্বার্থে বদলির এ আদেশ জারি করার পরও তার সম্পর্কে অনেক দুর্নীতি চিত্র ঊঠে আসছে।
এর আগে মেসার্স আরাফ ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের প্যাডে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ করেন হাসান আহমেদ লিটন। অভিযোগে হাসান আহমেদ উল্লেখ করেন, উপ-সহকারী প্রকৗশলী আব্দুর রাজ্জাককে আমাকে তার মনোনিত কোম্পানী থেকে কংক্রিট রেডিমিক্স নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। ওই কোম্পানী ব্যতীত অন্য কোন কোম্পানী থেকে কংক্রিট রেডিমিক্স ব্যবহার করিয়া কাজ বাস্তবায়ন করিতে দিবেন না। পরে জানতে পারলম ঐ রেডিমিক্স কোম্পানী থেকে আব্দুর রাজ্জাক ৫% হারে কমিশন গ্রুহণ করেন।
এছাড়া ক্রিয়েটিভ ট্রেড সল্যুশন নামক আরেকজন ঠিকাদার তার প্রতিষ্ঠানের প্যাডে প্রধান প্রকৌশলী বরাবর করা অভিযোগে উল্লেখ করেন উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক তার মনোনীত কোম্পানী থেকে ইউনিব্লক নেয়ার জন্য ঠিকাদারকে চাপ প্রয়োগ করেন এবং অন্য কোম্পানীর ইউনিব্লক ব্যবহার করলে কাজটি বাস্তবায়ন করিতে দিবেনা বলে জানায়। পরে ওই ঠিকাদার জানতে পারেন আব্দুর রাজ্জাক তার মনোনীত কোম্পানীর ইউনিব্লক ব্যবহার করালে ১০% হারে কমিশন গ্রহণ করেন।
অন্যদিকে মেসার্স রাফি এন্টারপ্রাইজের ঠিকাদার প্রধান প্রকৌশলী বরাবর উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঘুষের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ঘুষ না দেওয়ার কারণে ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের আমলের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সহচর উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক বিভিন্নভাবে হয়রানি করেছেন। তার রিুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
এসব বিষয়ে জানতে সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্মরত থাকা অবস্থায় অফিসিয়াল ভাবে প্রাপ্য, মোটরসাইকেলসহ অন্যান্য ব্যবহারিক মালামাল বদলি হওয়ার পর আর্টিকেল ৪৭ এর ধারা অনুযায়ী স্বক্ষরিত না করিয়া এবং নিয়ম অনুযায়ী বুঝিয়ে না দিয়া এখনো নিজের জিম্মায় রেখে ব্যবহার করার বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন বলেন,এই বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে অভিহিত করা হয়েছে, অফিসিয়াল মোটরসাইকেল সহ বাকি জিনিস কয়েকদিন পর দেবে বলে জানিয়েছে। এছাড়া তার বদলি করা হয়েছে এটা সত্য। তবে বর্তমান কোথায় জানতে চাইলে বলেন প্রথমত নারায়ণগঞ্জ আড়াইহাজারের পরবর্তীতে তাকে পাবনার ঈশ্বরদিতে বদলি করা হয়েছে বলে জানান।
এসব বিষয়ে জানতে সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply