1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে
চাঁপাই-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় এই মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারনা। তবে কোন যানবাহনের ধাক্কায় কিভাবে দূর্ঘটনায় বৃদ্ধ নজরুল মারা গেছেন তা শনাক্ত করা যায়নি।নিহত নজরুল ইসলাম (৭০)
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আখন্দ জানান, খুব ভোরে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দারা চাঁপাই-রাজশাহী মহাসড়কের পাশে বৃদ্ধ নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..