শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে হামের বিস্তার
প্রতিরোধে চলমান ইপিআই কার্যক্রমের পাশাপাশি শতভাগ হামের টিকার
ড্রপআউট কাভারেজ’র লক্ষ্যে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক
কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার ( ১১
এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ
উদ্বোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ
হুমায়ুন কবীর, এমওডিসি ডা.শেখ রায়হান বিন আজিজ, জেলা ইপিআই
সুপারিনটেনডেন্ট মোঃ হাসিবুর রহমান শাহ্ধসঢ়;, এমটিইপিআই নূর আলম,
এমসিজিএল এর প্রতিনিধি মোঃ ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে
সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, সারাদেশে শিশুদের মধ্যে
ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুও। তিনি
বলেন, হাম কেবল স্বাস্থ্য সমস্যা নয়; টিকাদান ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক
সচেতনতার ঘাটতির প্রতিফলন। হাম বৃদ্ধির অন্যতম কারণ টিকাদানের
কভারেজে ঘটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই
থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়নি।
এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত
ঘটে। টিকা না নেওয়া বা অসম্পুর্ণ ডোজ নেওয়ার ফলে একটি বড়
জনগোষ্ঠী ঝুঁকির মুখে থাকে, যা প্রাদুর্ভাবের মুল কারণ। হাম প্রতিরোধে
টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন
তিনি। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান,
উপজেলার সকল ইউনিয়নে ৯ মাস ও ১৫ মাসের বেশী বয়সী শিশু যাদের এমআর
প্রথম ডোজ ও এমআর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় হয়েছিল কিন্তু
টিকা নেয় নি, তাদেরকে এই কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয়।
এতে আটোয়ারী উপজেলায় এমআর প্রথম ডোজ ১৩১ জন শিশু লক্ষ্যমাত্রার
বিপরীতে ১২৩ জন এবং এমআর দ্বিতীয় ডোজ ১৬৩ জন শিশু লক্ষ্যমাত্রার বিপরীতে
১৪৫ জন শিশুকে টিকা প্রদানে লক্ষ্যমাত্র অর্জিত হয়। এছাড়াও প্রধান অতিথি
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র
পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রে আগত মা ও অন্যান্য
শিশুদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রদান করেন এবং হাম
রোগের কারণ, লক্ষণ ও বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
এসময় তিনি জানান যে, সারাদেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে
পর্যন্ত পঞ্চগড়ের সকল উপজেলায় এমআর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com