শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে’

‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে’

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে।

সোমবার (৭ জুন) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। নিজস্ব সম্পদের উপর ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে।

সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি। দেশের ইতিহাসে বিএনপির শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রপিত হয়। বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে এবং করছে। জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট। হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহীনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সে সুযোগ আর দিবে বলে মনে হয় না

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com