শিরোনাম :
কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের দায়িত্বে থাকবেন কাউন্সিলর

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের দায়িত্বে থাকবেন কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব দেওয়া হবে।’ আজ বুধবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

তিনি বলেছেন, ‘এসডিজির টার্গেট অনুযায়ী নগরবাসীকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সিটি করপোরেশনের কাউন্সিলরদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করা প্রয়োজন। এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনে শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।’

ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে, ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত ৫০ টাকা এবং ১০ বছরের পর থেকে ১০০ টাকায় নিবন্ধন সনদ প্রদান করা হয়।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে চালু করা ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস ব্যবহার করে নগরবাসী যাতে সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সম্পর্কে জানতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com