নাটোর প্রতিনিধি :
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় তিনজন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন মো. সেলিম রেজা (২৩), মো. ওয়াসিম রেজা (২৪), মো. শাহীন আলম (২৫)।
সোমবার রাত সাড়ে ৮টায় কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মৌখাড়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রির অভিযোগে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply