শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টানা ৬ মাস সৎ মেয়েকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা, অতঃপর…

টানা ৬ মাস সৎ মেয়েকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা, অতঃপর…

নিজস্ব প্রতিনিধি

টানা ছয় মাস পর্যায়ক্রমে একাধিকবার বাকপ্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণ করেছেন সৎ পিতা। ধর্ষণের পর অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে ভুক্তভোগী। এমন অভিযোগে পিতা মো: বাদল মিয়া (৫০) কে গ্রেফতার করে র‌্যাব-১১’র একটি দল।

র‌্যাব জানায়, প্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণ ঘটনার প্রায় তিন মাস পর পিতা মো: বাদল মিয়াকে মঙ্গলবার (৮ জুন) রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের অভিযানিক দল। গত ১৫ মার্চ নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার সিংহদী গ্রামে সৎ পিতাকর্তৃক সৎ মেয়েকে ধর্ষণের এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই মেয়ে শিশু থাকাকালীন সময়ে তাদের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময় তার মায়ের সিংহদী গ্রামের ছোবানের ছেলে বাদলের সাথে বিয়ে হয়। বিয়ের পর ভুক্তভোগী শিশুটি তাদের সংসারেই বড় হয়। গত ৫ মাস আগে সৎ বাবা বাদল তার বাক-প্রতিবন্ধী সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে একাধিকবার বাদল তার সৎ মেয়েকে ধর্ষণ করে। সর্বশেষ ১৪ মার্চ রাত ১টায় পুনরায় ধর্ষণের শিকার হয় মেয়েটি। এতে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গরুর খামারে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ এ ব্যাপারে সৎ মেয়ের মামা বাদি হয়ে আড়াইহাজার থানায় গত ২০ মার্চ নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ধর্ষণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলা দায়েরের পর হতে আসামি বাদল এলাকা ছেড়ে পালিয়ে যায়।

দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল অভিনব কৌশল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে রূপগঞ্জ থানার কেরাম বোর্ড মোড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যার-১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌহিদুল মবিন খান বুধবার প্রেস ব্রিফিং তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com