শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন ফি আদায় বন্ধ, মেধা তালিকা প্রকাশ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন ফি আদায় বন্ধ, মেধা তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

 

আজ ১৪ নভেম্বর ২০২১ গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয় এর ভর্তিতে আবেদন-ফি আদায় বন্ধ, অবিলম্বে মেধা তালিকা প্রকাশ ও ২য়বার পরীক্ষা দেয়ার সুযোগ বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সংগিঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সুহাইল আহমেদ শুভ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ইমাম হাসান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় গুলো আবেদন-ফি’র নামে যে ব্যবসা শুরু করেছে, এটা অন্তত বিশ্ববিদ্যালয়ের কাছে কাম্য নয়। করোনায় প্রায় সাড়ে তিন কোটি মানুষ যখন নতুন করে দারিদ্রসীমার নীচে চলে গেছে তেমন সময়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে গুনতে হবে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। কোন রকম মেধা তালিকা প্রকাশ না করায় একজন শিক্ষার্থী বিপুল পরিমাণ টাকা খরচ করেও নিশ্চিত হতে পারবে না সে আদৌ কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা। সময়-শ্রম-আর্থিক ব্যয় কমনোর প্রয়োজনে এই গুচ্ছ পরীক্ষা শুরুর কথা বলা হলেও তা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির বিষয় হয়ে দাড়িয়েছে। তার উপর আবার দ্বিতীয় বার সুযোগ বন্ধের কথা বলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে ধূলিস্যাৎ করার চক্রান্তে নেমেছে এই প্রশাসন। অবিলম্বে আবেদন-ফি প্রত্যহারসহ অন্যান্য দাবিসমূহ মেনে নেয়া না হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন ছাত্রনেতারা।

 

সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল মঞ্জুরি কমিশনের সদস্য সচিবের সাথে আলোচনায় বসেন। আলোচনায় এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে গুচ্ছ বিশব্বিদ্যালয় সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com