শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রিকশায় ধাক্কা দিয়ে বেপরোয়া গাড়ি ফেলে পালালেন তরুণী

রিকশায় ধাক্কা দিয়ে বেপরোয়া গাড়ি ফেলে পালালেন তরুণী

নিজস্ব প্রতিবেদক:

রিকশায় ধাক্কা দিয়ে বেপরোয়া গাড়ি ফেলে পালালেন তরুণী। প্রতীকী ছবি

বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাজধানীর গুলশানে রিকশা ও অপর একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছেন এক তরুণী। এতে রিকশাচালকসহ আহত হয়েছেন দুজন।তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ওই তরুণী তার গাড়ি ফেলে পালিয়ে যান।

রিকশাচালককে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর বিএফসির মোড়ের পাশে একটি গাড়ি আচমকা রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও এর আরোহী নারী সন্তানসহ পড়ে যান। সেখান থেকে বের হওয়ার সময় আরেকটি প্রাইভেটকারেও ধাক্কা দেয় ওই গাড়ি। তখন আশপাশের লোকজন এসে গাড়িটি থামান।কিন্তু ভেতর থেকে একজন তরুণী বের হয়ে, পালিয়ে যান। ধাক্কা দেওয়া গাড়িতে থাকা তরুণী ‘মদ্যপ’ অবস্থায় ছিলেন।
গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন গণমাধ্যমকে জানান, অভিযুক্ত তরুণী দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়েছেন। তবে তার গাড়ি ও কাগজপত্র জব্দ করা হয়েছে। এ নিয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‌‘গাড়িচালক ওই নারী মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পরবর্তীতে বলা যাবে। ওই তরুণীর গাড়ি আমাদের থানায় আছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com