1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

পরীমনির সঙ্গে সম্পর্কের বিতর্কে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩৬

বিনোদন ডেস্ক:

সরকার মো. গোলাম সাকলায়েন-কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি মন্ত্রীর দপ্তর থেকে জানা যেতে পারে। ঘটনাটি আমিও দেখেছি। এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ঘটনাটি সত্য।’

২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁইয়ের সই করা এক চিঠিতে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ পরামর্শের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমনির বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট দেখে। তাকে গুরুদণ্ড দেওয়ার বিষয়ে মতামত চেয়ে সরকারি কর্ম কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ার বোট ক্লাবের ঘটনার পর পরীমনিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা করা হয়। মামলার পরদিনই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন আরও কয়েকজন সহযোগী।

মামলার তদন্তের সূত্রে অভিনেত্রী পরীমনি-কে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তার সঙ্গে পরিচয় হয় তৎকালীন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন-এর। পরিচয়ের পর তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। পরবর্তী সময়ে গোলাম সাকলায়েন নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় তাদের একসঙ্গে বাইরে ঘুরতে বের হতেন দুজনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..