শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাঁশের খুঁটির সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন

বাঁশের খুঁটির সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক,

রংপুরের পীরগঞ্জে গ্রাম্য সালিশে সাক্ষী দিতে অস্বীকার করায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বাঁশের খুঁটির সাথে হাত বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নিজ কাবিলপুর গ্রামের একজনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে সালিশে রহিম বাদশার স্ত্রীকে সাক্ষী দিতে বলা হয়। কিন্তু তার স্ত্রী চামেলী বেগম সাক্ষী দিতে অস্বীকার করেন। পরে রহিম বাদশার বাড়িতে গিয়ে মৃত হাছেন আলীর ছেলে সুমন ও সুরুজ মিয়াসহ বেশ কয়েকজন চামেলী বেগমকে নির্যাতন করে বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে চামেলী বেগমকে গ্রাম পুলিশের সহায়তায় উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রহিম বাদশা জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় সময় মতো থানায় যেতে পারেননি। রাতেই তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ঘটনাটি সত্য, তাকে বেঁধে রাখা হয়েছিল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিষয়টি সন্ধ্যার পরে শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী অভিযোগ করেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com