শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তুরস্কের রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে: মেয়র আতিক

তুরস্কের রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং বঙ্গবন্ধুর নামে একটি উদ্যান উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার বিকেলে গুলশানের নগর ভবনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আসন্ন তুরস্ক সফরসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনার সময় একথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, তিনি আগামী ১৩ ডিসেম্বর (সোমবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় উপস্থিত থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি উদ্যান উদ্বোধন এবং একই শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করবেন।

মো. আতিকুল ইসলাম বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর (শুক্রবার) সকালে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থানের সময় আঙ্কারার মেয়রের সঙ্গে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কারিগরি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

ডিএনসিসি মেয়র বলেন, বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে একটি সড়ক রয়েছে যার নাম কামাল আতাতুর্ক সরণি। সম্প্রতি কামাল আতাতুর্ক সরণি সংলগ্ন পার্কটিও কামাল আতাতুর্ক এর নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

মো. আতিকুল ইসলাম আরো বলেন, তার এই সফর আঙ্কারার সঙ্গে ডিএনসিসির বিশেষ করে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com