1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সিলেটের ৪ দিনে শাহজালাল মাজারে মিলল নগদ ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪০

সিলেট অফিস

হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে প্রকাশ্যে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এ গণনা কার্যক্রম চলে। সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া এ তথ্য জানান।

এ সময় সিলেটের সদ্য বিদায়ী ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময় মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণার একদিন পর সোমবার প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে প্রথমবারের মতো প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের টাকা গণনার উদ্যোগ নেন সদ্য বিদায়ী ডিসি সারওয়ার আলম।

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনাপ্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে দানের টাকা হিসেব শুরু হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..