জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদুল ইসলাম বলেন, ‘দুপুর ১২ টার দিকে ফার্নিচারের দোকানে আগুনের ঘটনা ঘটে। তবে আগুন যেন অন্য দিকে ছড়িয়ে না যায় সে জন্য আমরা কাজ করছি। আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
Leave a Reply