শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক;
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ফাইল ফটো

এসএসসিতে বিভিন্ন শিক্ষাবোর্ডে পাসের হার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বলা হয়েছে।
বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাশের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হার বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না।

তবে আগের চাইতে শিক্ষার মান কিছুটা বেড়েছে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা চলছে বলেও জানান ডা. দীপু মনি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গেল ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com