যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের ডিজাইন আহ্বান

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের ডিজাইন আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ এর জন্য অভিজ্ঞদের কাছ থেকে ডিজাইন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ মে’র মধ্যে ডিজাইন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের পরিমাপ ও ডিজাইন মতে পদকটির ডিজাইন প্রস্তুতের জন্য এ বিষয়ে অভিজ্ঞ ডিজাইনারদের কাছ থেকে ডিজাইন আহ্বান করা হয়েছে। শ্রেষ্ঠ নির্বাচিত ডিজাইনারকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে। আগ্রহী ডিজাইনারদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের নমুনাসহ বিস্তারিত ড্রয়িং-ডিজাইন সীলমোহরকৃত আগামী ৩১ মে’র মধ্যে নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা, ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকার কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পদকের সম্মুখভাগের ওপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক এবং নিচে বাংলাদেশ শব্দ স্পষ্ট আকারে লেখা থাকবে। মধ্যাংশে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, শাপলার দুই পাশে দুইটি ধানের শীষ ও ওপরে সংযুক্ত তিনটি পাট পাতা ও পাট পাতার দুই পাশে দুইটি করে চারটি তারকা থাকবে। পদকের পেছনের অংশে ওপরে ছোট বৃত্তে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতি, প্রতিকৃতির বামপাশে খ্রিস্টাব্দ এবং ডান পাশে বঙাব্দ গ্রথিত থাকবে। এর নিচে পদকের জন্য মনোনীত নারীর নাম এবং অবদানের ক্ষেত্র গ্রথিত থাকবে। পদকের রেপ্লিকার সামনে ও পেছনে পদকের অনুরুপ লেখা, ডিজাইন ও প্রতিকৃতি থাকবে।
মূল স্বর্ণপদকের পরিধি হবে ৪৫ মিলিমিটার এবং রিংয়ের মাপ হবে ৩০ মিলিমিটার। রেপ্লিকার পরিধি হবে ৩৫ মিলিমিটার ও রিংয়ের মাপ হবে ২৫ মিলিমিটার।

প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা এবং কৃষি ও পল্লি উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারীকে এই পদক প্রদানের জন্য মনোনয়ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com