শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সকালে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। এরপর দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

করোনা পরিস্থিতির মধ্যে গত ২ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

যেভাবে জানা যাবে ফলাফল: শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও ঘরে বসেই মোবাইল ফোনে ও ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর তা এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএসের জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ হবে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ : HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে। আর অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এছাড়া এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ জন। এতে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হয় সংক্ষিপ্ত (কাস্টমাইজড) সিলেবাসে। ১০০-এর পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। যাদের ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন ছাত্র এবং ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এছাড়া এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ জন। এতে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com