শিরোনাম :
রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ফরিদপুর আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বারিতে তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ

বারিতে তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় ও জাপান সাইন্স এন্ড টেকনোলজির (জেএসটি) যৌথ আয়োজনে বাংলাদেশের তরুণ কৃষি গবেষকদের জন্য হাইড্রোপনিক পদ্ধতির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাপান সাইন্স এন্ড টেকনোলজি পরিচালিত সাকুরা বিজ্ঞান এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে দুই দিনব্যাপী এ অনলাইন প্রশিক্ষণে তরুণ গবেষকেরা মৌলিক হাইড্রোপনিক বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় শিমানে ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিচালক অধ্যাপক ড. হারু মিআও বক্তব্য রাখেন। বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোশিকি আশাও হাইড্রোপোনিকের বিভিন্ন পদ্ধতির উপর আলোচনা করেন এবং এই প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয় করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বক্তিয়ার, বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং শিমানে ইউনিভার্সিটির লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মাকোতো কাওয়া মুকাই উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীতে তরুণ বিজ্ঞানীরা হাইড্রোপনিক এবং মাটিবিহীন চাষাবাদ, জাপানি হাইড্রোপনিক সংস্কৃতির ইতিহাস, শিমানে বিশ্ববিদ্যালয়ের হাইড্রোপনিক গবেষণা কার্যক্রম, হাইড্রোপনিক সিস্টেম, হাইড্রোপনিক পুষ্টির সমাধান প্রণয়ন এবং প্রস্তুতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। এছাড়া প্রশিক্ষণে বাংলাদেশে হাইড্রোপনিক সংস্কৃতির বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে হাইড্রোপনিক গবেষণা এবং জাপান ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com