শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাইক্রোবাসসহ গ্রেফতার ৪ স্কুলব্যাগে মিলল ৪০০ ইয়াবা,

মাইক্রোবাসসহ গ্রেফতার ৪ স্কুলব্যাগে মিলল ৪০০ ইয়াবা,

পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনের কাছ থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪০০ ইয়াবা। এ সময় আটক হয়েছেন ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন বেড়া উপজেলার কাজী শরিফপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেলিম মিয়া, সাঁথিয়া উপজেলার পাইকরহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে জুলহাস মন্ডল, মোতালেব প্রামাণিকের ছেলে গাড়িচালক শফিকুল ইসলাম, আমিনপুর থানার আহম্মদপুর গ্রামের জয়নাল শেখ এর ছেলে আলামিন। তারা দামি গাড়িতে চলাফেরা করেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে অবস্থান নেন। সেখানে পাবনা অভিমুখী একটি নোহা মডেলের মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে থামানো হয়। এরপর তল্লাশি করে একটি স্কুলব্যাগে পাওয়া যায় ৪০০ ইয়াবা। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। আদালতের মাধ্যমে তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার পরিদর্শক শাহজালাল খাঁন জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান এসব মাদক পাবনা জেলার বিভিন্ন স্থানে এবং নাটোর জেলায় সরবরাহ করার কথা ছিল। আসামিদের রিমান্ডের জন্য আবেদন জানান হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com