শিরোনাম :
দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী মাসে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা চূড়ান্ত হবে’

আগামী মাসে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা চূড়ান্ত হবে’

সচিবালয় প্রতিবেদক:
স্থানীয় সরকার মন্ত্রীতাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী এবং জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী মাসের মধ্যে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (২০ মে) অনলাইনে আয়োজিত জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির তৃতীয় ও চূড়ান্ত কনসালটেটিভ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রীর দিকনির্দেশনা ও পরামর্শে জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্রগ্রাম, সিলেট এবং ময়মনসিংহের অংশগ্রহণকারী এবং অংশীদারদের সঙ্গে দুটি বিভাগীয় পরামর্শসভা করেছে।

মো. তাজুল ইসলাম বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা প্রণয়ন করা হলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারিখাত এবং উন্নয়ন অংশীদারদের স্বেচ্ছাসেবা কার্যক্রমকে মূলধারায় আনা এবং স্বেচ্ছাসেবাকে সরকারি স্বীকৃতি প্রদানে সহায়ক হবে। এ লক্ষ্যে জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা সুনির্দিষ্ট কার্যপরিধির মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে নীতিমালার কাজ শেষ হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার সারসংক্ষেপ অনুমোদন নেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অনেক জনকল্যাণমূলক কাজে অংশ নেন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, নীতিমালাটি স্বেচ্ছাসেবীর উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করে তাদের সক্ষমতা বাড়ানো এবং প্রতিবন্ধকতা দূর করে সুরক্ষার জন্য বিস্তৃত দৃষ্টিভঙ্গি তৈরি করবে, যা দেশে শান্তি ও উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে ভূমিকা রাখবে।

সভায় অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবীর গুরুত্ব তুলে ধরে বলেন, স্বেচ্ছাসেবকরা আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই তাদের স্বীকৃতি দেওয়া জরুরি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন নিজস্ব প্রচেষ্টায় এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করায় স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নীতিমালাটি স্বেচ্ছাসেবীদের কার্যবিধি বাড়াতে এবং সম্ভাব্য অংশীদারদের একত্রিত করার জন্য সামগ্রিক অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক দীপক চক্রবর্তীর সঞ্চালনায় সাবেক অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, সুলতানা আফরোজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com