শিরোনাম :
কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একদিনের ব্যবধানে হিলিতে সবজির দাম ঊর্ধ্বমুখী, ক্রেতাদের নাভিশ্বাস

একদিনের ব্যবধানে হিলিতে সবজির দাম ঊর্ধ্বমুখী, ক্রেতাদের নাভিশ্বাস

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের হিলি বাজারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। প্রকার ভেদে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। রমজান মাসের শুরুতে বাজারে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় এবং আমদানি কম থাকা দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ সবজির দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ।

রোববার (৩ এপ্রিল) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে সব প্রকার সবজির দাম। শনিবার যে বেগুনের কেজি ছিলো ২৫ থেকে ৩০ টাকা, আজ (রোববার) সেই বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ২০ টাকার শষা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া ২০ টাকার টমেটোর ৩০ টাকায়, ১৫ টাকা কেজির গাজর ৩০ টাকা এবং ৪০ টাকার পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।এছাড়াও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

এই বাজারে দাম বেড়েছে কাঁচা মরিচেরও। শনিবার যে মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে আজ সেই মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। তবে আলু, রসুন, পেঁয়াজ ও আদার দাম স্বাভাবিক রয়েছে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রকিবুল হাসান রাইজিংবিডিকে বলেন, রমজান মাস শুরু হয়েছে, রোজা আছি। তবে বাজারে এসে অবাক হচ্ছি গতকাল যে বেগুন ২৫ টাকা নিলাম আজ তার কেজি ৪০ টাকা। এছাড়াও প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী।

ভ্যানে চালক আতিয়ার রহমান বলেন, ‘গরীব মানুষরা ভাল-মন্দ খেতে চাইলে দাম বাড়ে। রোজা শুরু হয়েছে, বাড়ির সবাই রোজা রাখছে। তাই সবজি বাজারে আসলাম বেগুন আর গাজর, শষা ও টমেটো নিতে। কিন্তু কয়েকদিন আগে যে দামে নিয়ে ছিলাম আজ দেখি দাম তার দ্বিগুণ।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, একদিনের ব্যবধানে বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ও শনিবারও সব সবজির দাম কম ছিলো। রমজান মাস, চাহিদা বেশি থাকায় এবং এই বাজারে আমদানি কম হওয়ায় প্রায় সব সবজির দাম বেড়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com