যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীজুড়ে প্রথম রোজায় গ্যাস সংকট

রাজধানীজুড়ে প্রথম রোজায় গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক :
রমজান মাসের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা যায়। ইফতারের আগ মুহূর্তে এ রকম সংকট দেখা দেয়। সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসীর অনেকেই।
রোববার রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

এদিকে এসব এলাকায় হোটেল ও ইফতারের দোকানগুলোতে তীব্র ভিড় দেখা গেছে ক্রেতাদের। অনেক ক্রেতাকেই ইফতার না কিনেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করেছেন।

ভুক্তভোগীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই রমজানের প্রথম দিনে এভাবে গ্যাস না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। এটা রমজানের প্রথম দিনে কোনো মতেই কাম্য নয়।

মোহাম্মদপুরের বাসিন্দা ফেরদৌসি বলেন, সকাল থেকে কোনো রান্নাবান্না করা সম্ভব হয়নি। প্রথম রোজায় বাইরের খাবার কিনে খেতে হবে।

মিরপুরের কাজিপাড়ার সুলতানা মাহমুদ বলেন, সকাল থেকে গ্যাসের সংকটে নিভু নিভু করে চুলা জ্বলছে। কোনো কিছুই করা যাচ্ছে না। রমজানে এ রকম পরিস্থিতি হবে চিন্তাও করা যায় না। বাধ্য হয়ে স্টোভে রান্না করতে হয়েছে।

ধানমন্ডির গ্রিন রোড এলাকায় দুপুরের আগে থেকেই গ্যাস সংকট চলছে। ইফতারের সময়ও সিদ্ধেশ্বরীতে চুলা জ্বলেনি বলে খবর পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com