নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরের সরকারি সাত কলেজের মধ্যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সাংবাদিক সমিতির কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরে কমিটি অনুমোদন দেওয়া হল। উক্ত কমিটিতে মোঃ ইউনুস হোসেন রনি কে আহ্বায়ক এবং মোঃ রমজান আলী কে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা হলোঃ যুগ্ন আহবায়ক ইমরান। যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন । সদস্য আমিনুল ইসলাম রকি । সদস্য মোঃ জিল্লুর রহমান। সদস্য মোঃ আল-আমিন। অনুমোদিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ ইউনুস হোসেন রনি ও সদস্য সচিব মোঃ রমজান আলী কাছে জানতে চাইলে তারা বলেন ,, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের দীর্ঘদিন যাবৎ সাংবাদিক সমিতির কোন কমিটি নেই। তাদের দেওয়া ভাষ্যমতে তারা জানায় দীর্ঘদিন কলেজের সাংবাদিক সমিতির কমিটি না থাকায় কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা খুব কঠিন হয়ে যায় । তারা আশাবাদী এখন থেকে তারা কলেজের সব সমস্যার কথা বিভিন্ন পত্র-পত্রিকায় ও টেলিভিশনের মাধ্যমে তুলতে পারবেন সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সাংবাদিক সমিতির এই কমিটি অবশ্যই ছাত্রদের কল্যাণে সব সময় কাজ করবে।
Leave a Reply