নিজস্ব প্রতিবেদক :
ফাইল ফটো
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দিতে যাচ্ছে চীন।
শুক্রবার ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস থেকে বলা হয়, শুক্রবারড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দেন।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তার হাত বাড়ায় চীন। দেশটি ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম নামের করোনার টিকা উপহার দেয়।
Leave a Reply