শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৯০০ কোটির ঘরে ‘কেজিএফ-টু’

৯০০ কোটির ঘরে ‘কেজিএফ-টু’

বিনোদন ডেস্ক :
‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ- চ্যাপটার টু’। বক্স অফিসে ৯০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এটি।

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপটার টু’। মাত্র ১২ দিনে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি। খুব শিগগির এটি ‘ট্রিপল আর’ সিনেমার আয় (১১০০ কোটি রুপি) ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বক্স অফিসে বিশ্লেষকরা।

এদিকে শুধু হিন্দি বক্স অফিসেই ৩৪০ কোটি রুপি আয় করেছে ‘কেজিএফ-চ্যাপার টু’। তবে ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ একটু কঠিন হয়ে পড়েছে। কারণ সামনে ‘হিরোপান্তি-টু’, ‘রানওয়ে ৩৪’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিনেমাগুলো মুক্তি পাচ্ছে। এছাড়া চিরঞ্জীবী ও রাম চরণ অভিনীত ‘আচার্য’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে তামিল নাড়ুতে এখনো আয়ের ধারা বজায় রেখেছে এই সিনেমা। ১২তম দিনেও ২.৫ কোটি রুপি আয় করেছে এটি। এছাড়া তেলেগু ভাষায় ১.৭ কোটি, কর্ণাটকে ৩ কোটি এবং কেরালায় ১ কোটি রুপি আয় করেছে ‘কেজিএফ-চ্যাপটার টু’।

যশ ছাড়াও ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

এর আগে ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। ভারতে ২ হাজার ৪৬০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। বিশ্ব্যব্যাপী আড়াই শ কোটি রুপির উপরে আয় করে ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটির আয় ছিল ৪০ কোটি রুপির বেশি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com