শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আবদুল গাফফার চৌধুরীর প্রতি

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আবদুল গাফফার চৌধুরীর প্রতি

নিজস্ব প্রতিবেদক:
প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার সকালে সরকারি ব্যবস্থাপনায় সাংবাদিক, সাহিত্যিক ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে ঢাকায় আনা হয়েছে ।
দুপুর ১টার পর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাফফার চৌধুরীর মরদেহ শহিদ মিনারে এসে পৌঁছে। এ সময় তার কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নানা শ্রেণি-পেশার মানুষ তার কফিনে শ্রদ্ধা জানান।

এর আগে, শনিবার সকাল ১১টা দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি২০২ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ পৌঁছে‌।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী খান, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে গার্ড অব অনার ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবদুল গাফফার চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল চারটায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সাড়ে ৪টার দিকে মরদেহবাহী গাড়ি মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা করবে এবং সেখানে সাড়ে ৫টায় আবদুল গাফফার চৌধুরী সমাহিত হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com