শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অনুমতি পেলেন বিদেশ যাওয়ার : জ্যাকুলিন

অনুমতি পেলেন বিদেশ যাওয়ার : জ্যাকুলিন

বিনোদন ডেস্ক :
আগামী ৩১ মে থেকে ৬ জুন দুবাইয়ে বসবে বলিউডের আইফা অ্যাওয়ার্ডের আসর। এতে জ্যাকুলিন ফার্নান্দেজ থাকতে পারবেন কি না; তা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে দুবাই যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। শনিবার দিল্লি আদালত জ্যাকিকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে।
২০০ কোটি রুপি প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল জ্যাকুলিনের। সেই জন্যই ভারতের বাইরে পা রাখার অনুমতি ছিল না তার। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন জ্যাকলিন। শেষ মুহূর্তে মিলেছে শর্ত সাপেক্ষ অনুমতি।

জামিন হিসেবে ৫০ লাখ টাকা জমা দিতেও বলা হয়েছে জ্যাকুলিনকে। আদালত জানিয়েছেন, দুবাই থেকে ফিরে আসার পর তিনি যেন ফের হাজিরা দেন।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে ছিলেন অভিনেত্রী। গত ডিসেম্বরেই তার বিরুদ্ধে নোটিস জারি হয়। তখনও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাই যাচ্ছিলেন অভিনেত্রী।

কিন্তু, বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাকে। ইডির পেশ করা চার্জশিটে জানানো হয়েছিল, গত বছরের শুরুর দিকে সুকেশ-জ্যাকলিনের কথাবার্তা শুরু। প্রথম থেকেই নাকি অভিনেত্রীর মন জয়ের চেষ্টায় ছিলেন প্রতারণা মামলায় অভিযুক্ত। জ্যাকুলিনকে নানা বহুমূল্য উপহারও দিয়েছেন।

প্রতারণায় অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের নানাবিধ তথ্য উঠে এসেছে। সুকেশের বিরুদ্ধে অভিযোগ, এক ওষুধ সংস্থার প্রাক্তন দুই মালিকের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন দম্পতি। এই প্রতারণা মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকেও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com