যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালতের সঙ্গে প্রতারণা: কোটি টাকা জরিমানা আদায় করলেন আপিল বিভাগ

আদালতের সঙ্গে প্রতারণা: কোটি টাকা জরিমানা আদায় করলেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক :

আদালতের সঙ্গে প্রতারণার দায়ে এফএমসি কিউ-টু নামে এক কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন আপিল বিভাগ। আদেশের সময় আদালত বলেন, আদালতের সঙ্গে প্রতারণা করার আগে কম করে হলেও তিনবার চিন্তা করবেন।
মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এই টাকা পরিশোধের রশিদ জমা দেওয়া হয়।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। কোম্পানিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

পরে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, এফএমসি কিউ-টু কোম্পানিকে ২০১৭ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত সঠিক নয় মর্মে ঘোষণা চেয়ে পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করে কোম্পানিটি। আদালত তাদের মামলাটি খারিজ করে দেন।

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করা হয়। সিভিল রিভিশনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ১০ ডিসেম্বর সিআইবির রিপোর্ট স্থগিত করে দেন। পাশাপাশি রুল জারি করেন।

হাইকোর্টে মামলা শুনানির ধারাবাহিকতায় গত ৩ মার্চ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করে কোম্পানিটি। তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করেন। পাশাপাশি কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করা হয়।

জরিমানার কারণ হিসেবে রায়ে বলা হয়, বিচারিক আদালতে আইন অনুযায়ী মামলাটি পরিচালনা না করে তারা ৪ বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে। এরপর গত ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে কোম্পানিটি।

আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১ কোটি জরিমানা পরিশোধ করে আজ মঙ্গলবার আদালতে টাকা পরিশোধের রশিদ জমা দেয় কোম্পানিটি। পরে আপিল বিভাগ কোম্পানির আবেদন নিষ্পত্তি করে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com