শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশেকে অস্থিতিশীল করতে তৎপর বিএনপি ও এর অনুসারীরা

দেশেকে অস্থিতিশীল করতে তৎপর বিএনপি ও এর অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে কিছু ব্যক্তি সরব হয়েছেন। এরা অশুভ তৎপরতার ইঙ্গিতবাহী। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, কিছু ব্যক্তি যখন হঠাৎ করেই সরব হয় তখন দেশের রাজনীতিতে তাদের অশুভ তৎপরতা লক্ষ্য করা যায়।
আর এ সমস্ত ব্যক্তিরা যখন একই সুরে কথা বলেন, তখন এটা বুঝতে অসুবিধা হয় না যে দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারা, গণতান্ত্রিক প্রক্রিয়া ও বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। আর এ ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকারকে বিপদে ফেলা।

এক অনুসন্ধানে দেখা গেছে, কদিন আগে সাবেক বিএনপি নেতা এবং এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ জাতীয় সরকারের কথা বলেছেন। আর গত কয়েক দিন ধরে ডা. জাফরুল্লাহ বিএনপিকে আক্রমণ করে এমন সব কথা বলছেন, যেন মনে হচ্ছে সরকারের বিরুদ্ধে এখনো কোন আন্দোলন হচ্ছে না, এ দুঃখে তার ঘুম নেই। হঠাৎ করে তিনি কেন সরব হলেন?

বিশেষ করে যখন দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে ও লকডাউন চলছে, এ পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা। আর এ সময়েই কেন ডা. জাফরুল্লাহ সরকার পতনের আন্দোলনে বিএনপির ব্যর্থতা নিয়ে দুঃখী মানুষে পরিণত হলেন, সে প্রশ্ন উঠতেই পারে।

ইদানীং আবার তৎপর হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম। সৈয়দ ইবরাহিম কিছুদিন আগে বিভিন্ন বুদ্ধিজীবী এবং বিএনপি-জামায়াতপন্থী সুশীলদেরকে নিয়ে জোট করতে চেয়েছিলেন। সে লক্ষ্যে কয়েকটি বৈঠকও করেছিলেন। এরপর তিনি হঠাৎ করে আন্ডারগ্রাউন্ডে চলে যান। এখন আবার নতুন করে তিনি সরব হচ্ছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেকদের মতে, বাংলাদেশে যখন একটি সুস্থ গণতান্ত্রিক ধারা চলছে, তখন কিছু মানুষ চরম অসন্তুষ্টিতে ভুগছেন। তারা সবসময় একটি অগণতান্ত্রিক শক্তিকে কাঙ্ক্ষিত মনে করেন। অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে এ সমস্ত সুশীলদের কদর বাড়ে। তারা উপদেষ্টা বা প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। এ কারণেই তাদের মাথাব্যথা শুরু হয়েছে।

তারা আরো বলেন, এসব ব্যক্তিরা গত এক যুগে বেশ মুষড়ে পড়েছেন। তাদের অবস্থা যেন অনেকটা জল ছাড়া মাছের মতো। সেই ব্যক্তিরাই এখন সরব হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com