যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে দুটি ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলো- মনির মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া ও রাজন মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজ জহুর সেতু এলাকা থেকে তুলে শহরতলীর আম্বর পয়েন্ট এলাকায় নিয়ে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে কয়েকজন বখাটে। ঐ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া একই বছর ছাতক থানার দিঘলী চানপুর গ্রামের এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজন মিয়া নামে আসামিকে যাবজ্জীবন ও এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com