শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জনি ডেপের জন্য এটা কেবল টাকার ব্যাপার নয়: আইনজীবী

জনি ডেপের জন্য এটা কেবল টাকার ব্যাপার নয়: আইনজীবী

 

বিনোদন ডেস্ক:

সাবেক স্ত্রীর সাথে জনি ডেপ।-ফাইল ছবি

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে জনি ডেপের মামলায় জেতা কেবল অর্থের বিষয় নয়, এটা তার সার্বিক বিজয়; এমন দাবিই করেছেন এই হলিউড তারকার আইনজীবী বেন চিউ।

তিনি গুড মর্নিং অ্যামেরিকা প্রোগ্রামে বলেন, ‘আইনজীবী হিসেবে আমি তার সব কথা ফাঁস করতে পারি না। তবে এটা ঠিক জনি ডেপ সন্তুষ্ট। কারণ, এটা তার জন্য কেবল টাকার ব্যাপার ছিল না।’

বেন চিউ আরও বলেন, ‘এটা তার সম্মান ফিরে পাওয়ার বিষয় ছিল, তিনি সেটা করেছেন। এটা জনি ডেপের জন্য সার্বিক বিজয়।’
জনি ডেপের এই আইনজীবী আরও দাবি করেন যে, মামলায় জয়ী হওয়ার পরই তার (জনি ডেপ) কাঁধ থেকে পৃথিবীসম ভার নেমে গেছে। তিনি বলেন, ‘আমি অনুভব করলাম ছয় বছর পর তিনি (জনি ডেপ) তার জীবনে ফিরে গেছেন।’

উল্লেখ্য, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় নিজের পক্ষেই সম্প্রতি রায় পেয়েছেন জনি ডেপ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত এ রায় দিয়েছেন।

২০১৭ সালে বিচ্ছেদ হয় এই দুই তারকার। পরের বছরই জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।

জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে হার্ডের অসৎ উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com