শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২০৩০ সালের মধ্যে সব বিদ্যালয়ে হাইস্পিড ইন্টারনেট যুক্ত হবে: আইসিটি প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সব বিদ্যালয়ে হাইস্পিড ইন্টারনেট যুক্ত হবে: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে ‘গার্লস ইন টেক ডে বাংলাদেশ ২০২১’ অনুষ্ঠান উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের এক লাখ ৭০ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক্যাল হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত হবে। আইসিটি বিভাগের অধীন ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রযুক্তিতে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপরচুনিটি অ্যান্ড এমপাওয়ারমেন্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে ‘গার্লস ইন টেক ডে বাংলাদেশ ২০২১’ অনুষ্ঠান উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের এশিয়া ফর প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর অসুকু ওকুন্ডা, এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালায়েন্স ফর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্ডেশনের রিজিওনাল হেড অঞ্জু মন্ডল।

প্রতিমন্ত্রী বলেন, ইউনাইটেড নেশনসের (ইউএন) সহযোগিতায় ওয়াইফাই প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার এন্টারপ্রেনিউর তৈরি করা হয়েছে। ফিল্যান্সার থেকে এন্টারপ্রেনিউর তৈরির লক্ষ্যে চার হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট হিসেবে প্রায় সাত হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি-বেসরকারি ও বাণিজ্যিক তথ্য এবং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বটম আপ অ্যাপ্রোচ (প্রান্ত থেকে কেন্দ্র) পদ্ধতি বাস্তবায়নে ২০১০ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন। বর্তমানে সাড়ে সাত হাজারের অধিক ডিজিটাল সেন্টারে ১৫ হাজারের বেশি উদ্যোক্তা কাজ করছে। এর মধ্যে ৫০ শতাংশই নারী। সেন্টারগুলোর মাধ্যমে প্রায় ৩০০টিরও অধিক সেবা প্রদান করা হচ্ছে। প্রতি মাসে ৬০ লাখের অধিক সেবা গ্রহীতা ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ করছেন।

প্রতিমন্ত্রী ‘মুক্তপাঠ’ বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম উল্লেখ করে বলেন, যেখানে অনলাইনে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও সমগ্র জীবনব্যাপী শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

পলক বলেন, আগামী বছর থেকেই প্রাথমিক পর্যায়ে কোডিং শিক্ষা অন্তর্ভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আইসিটি বিভাগ। বর্তমান ও আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে দেশে আরো ৩৫ হাজার আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com