শিরোনাম :
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রিজার্ভ এখন ৪৬ বিলিয়ন ডলারের বেশি

রিজার্ভ এখন ৪৬ বিলিয়ন ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ফটো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভ গিয়ে দাাঁড়ায় ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারে।
এর আগে ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। দেশে প্রচুর পরিমাণ রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে।

এদিকে, রফতানি উন্নয়ন তহবিলের আকার বাড়িয়ে ছয় বিলিয়ন ডলার করা হয়েছে, যা এতদিন সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ছিল। রফতানিকারকরা কম সুদে এখান থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিতে পারবেন। বৈদেশিক মুদ্রার এ মজুত দিয়ে ১০ মাসের আমদানি দায় মেটানো সম্ভব।

সাধারণভাবে কোনো দেশে ৬ মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ থাকলে সেটিকে আপদকালীন দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট বলে মনে করা হয়। রিজার্ভ বৃদ্ধির ফলে এখান থেকে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ারও একটি আলোচনা রয়েছে।

বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধির ফলে গত বছরের মার্চে করোনা শুরুর পর থেকে রিজার্ভে যোগ হয়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার। ২০২০ সালের মার্চ শেষে যেখানে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এরপর প্রতি মাসে রিজার্ভ বাড়তে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা দুই হাজার ৪৫৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে আসে এক হাজার ৮০৩ কোটি ডলার। এ হিসাবে ২০২০-২১ অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ৬৫৬ কোটি ডলার বা ৩৬ দশমিক ৩৭ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com