আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি (কক্সবাজার
কক্সবাজারের চকরিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে নাছির উদ্দীন(৪২) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছেন ।
সোমবার ( ১৫ আগষ্ট) সকাল ১০ টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সেই উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী সিকদার পাড়া গ্রামের মোহাহাম্মদ কালুর ছেলে। তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, নাছির সকাল ১০ টায় কাকারায তার নিজ বাড়িতে কাপড়ে আয়রন করছিল। এসময় তিনি সুইস বোর্ডর চকেটে প্লাগ ঢুকাতে গেলে অসাবধানতা বসত হঠাৎ তার শরীর বিদ্যুৎস্পৃষ্ট হলে পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসকগণ যুবককে মৃত ঘোষণা করেছেন ।
এ ব্যাপারে কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।
Leave a Reply