শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

(ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এ বছর রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে। কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। কেন্দ্রের সামনে ও আশপাশের এলাকায় ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা ভিড় করছেন। কেন্দ্র সংলগ্ন মূল সড়কেও সকাল থেকেই গাড়ির চাপ দেখা গেছে।

সরেজমিনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা যায়, মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত গাড়ি, রিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলের তীব্র চাপ রয়েছে। সময়মতো পৌঁছাতে পায়ে হেঁটেও কেন্দ্রে আসতে দেখা যায় অনেককে।

এদিকে, ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রদুটি পাশাপাশি হওয়ায় মিরপুর রোড, নিউমার্কেট, নায়েম সড়কে বেশ চাপ রয়েছে। সড়কে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে দেখা যায়।

ছুটির দিন হলেও সড়কের জ্যাম ঠেলেই পরীক্ষা কেন্দ্রে আসতে হচ্ছে বলে জানান তারেক আজিজ নামের এক অভিভাবক। তিনি বলেন, কলাবাগান থেকে থেমে থেমে যানজট। সকালে রওনা দিয়েও সময়মতো আসতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় ছিলাম। আশপাশের কেন্দ্রগুলো একেবারেই লাগোয়া হওয়ায় সড়কে কিছুটা চাপ পড়েছে।

নারায়ণগঞ্জ থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ফাতেমা তাজরিয়ান নূর বলেন, সাত কলেজ আমার শেষ ভরসার জায়গা। গুচ্ছে নম্বর তুলতে না পারায় ভর্তির সুযোগ হয়নি। এখন শেষ সুযোগ হিসেবে সাত কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com