শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর ধর্ষণের পর স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা

ফরিদপুর ধর্ষণের পর স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা ধর্ষণের পর বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে থানায়। বুধবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মামলায় নিহত ওই স্কুলছাত্রীর ফুফাতো ভাইসহ তার অজ্ঞাতনামা আরো দুই সহযোগীকে আসামী করা হয়েছে। তার আগে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মিমের মৃতদেহ দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ওই স্কুলছাত্রীর নাম মীম আক্তার (১৫)। সে হাজরাকান্দা গ্রামের স্কুল শিক্ষক রেজাউল করিমের দুই ছেলে দুই মেয়ের মধ্যে সে ছোট মেয়ে। মিম ভাঙ্গার দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
মীমের মা বিউটি বেগম মামলায় অভিযোগ করেন, তার মেয়ের সাথে সম্পর্কে ফুফাতো ভাই পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাব্বির বিয়ের প্রস্তাব দিয়েছিলো ৬ মাস আগে। কিন্তু তারা আত্মিয়ের সাথে আত্মিয়তা করবেন না বলে প্রস্তাব ফিরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি তার দুই সহযোগীকে এনে মিমকে পালাক্রমে ধর্ষণ করে।

গত ২৪ আগষ্ট রাতে মীম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রাব্বি ও তার দুই সহযোগী তাকে মুখ আটকে বন্দি করে জোরপূর্বক ধর্ষণ করে। ঘরে ফিরে সে ঘাস মারার ওষুধ ফিনিশিং পান করে। রাত আড়াইটার দিকে তাকে অসুস্থাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর দুদিন পর ফরিদপুরে ও পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর গত সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন সুমি বেগম জানান, ধর্ষণের পর মীমকে হুমকি দিয়ে রাব্বি এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার দুইদিন পর তার মীম ভীতসন্ত্রত হয়ে ধর্ষণের কথা তার নিকট জানায়।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com