নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু (৩৭) খুনের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি যাত্রাবাড়ী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিমের (৪৩) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ, আধিপত্য বিস্তার ও ব্যবসাকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট হাবুকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত হাবুর ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত গ্রেফতার পাঁচ আসামি হলেন- মুশফিকুর রহমান ফাহিম (প্রধান আসামি), ফালান ওরফে কানা ফালান, মো. সেলিম, মো. আল আমিন ও সুজন আকন।
Leave a Reply