শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভাইভা দিয়ে এসে যুবকের আত্মহত্যা

ভাইভা দিয়ে এসে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় তানভীর আরেফিন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাবা-মা প্রবাসে থাকে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের মামা আনসারী বলেন, শনিবার সকালে তার একটি ভাইভা ছিল। কিন্তু সে বাসা থেকে বের হয় সকাল দশটায়। সে ইউল‍্যাব বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছে। গতকাল ভাইভা শেষ করে বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় আসে। এসে সে নিজের রুমেই ছিল, কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার রুমের দরজা খোলা ছিল। পরে সে সবার অজান্তেই দরজা লাগিয়ে দেয়। এরপর রাতে তাকে ডাকাডাকি করা হলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে ঢুকে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তারা জমজ দুই ভাই একজনের নাম তানভীর আরেফিন আরেকজনের নাম তানজিল আরেফিন। তার বাবা-মা দুজনেই প্রবাসী, আমার কাছে থেকেই লেখাপড়া করেছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সেটাই বুঝতে পারছি না। তার বাবার নাম মোজাম্মেল হক। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com