শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেনীর সোনাগাজীতে ইয়াবা-পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে ইয়াবা-পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ইয়াবা ও পিস্তলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি উদ্ধারকৃত পিস্তলটি খেলনা পিস্তল এবং মামলার আলামত হিসেবে সেটি উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক, অস্ত্র উদ্ধার ও জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় দ্রুত বিচার আইনে ও মাদক নিয়ন্ত্রণ আইন ছয় সন্ত্রাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চর চান্দিয়া ইউপির চর চান্দিয়া গ্রামের শফি মাস্টার বাড়ির মাঈন উদ্দিন হকের ছেলে মারুফ হোসেন প্রীতম, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের পুরাতন শেখ বাড়ির মৃত শেখ নিজাম উদ্দিন মিলটনের ছেলে শেখ মিরাজ উদ্দিন রিফাত ও একই গ্রামের আবু তাহের কন্ট্রাক্টরের ছেলে তানভীর হোসেন।

গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে চর চান্দিয়া ইউপির পশ্চিম চরচান্দিয়া গ্রামের স্কেভেটর চালক মো. শামীম হোসেনকে পুকুর সংস্কার করে মাটির কাটার কথা বলে মুঠো ফোনে মারুফ হোসেন প্রীতম নামে এক সন্ত্রাসী তাকে ডেকে নেয়। পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সেলিম ম্যানশন নামে একটি বহুতল ভবনের নিচে গেলে প্রীতমের নেতৃত্বে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসী মিরাজ উদ্দিন রিফাত, তানভীর হোসেন, চরগণেশ গ্রামের মোজাম্মেল হকের ছেলে এমদাদুল হক দীপু, ওই গ্রামের আবু ছায়েদ মিঠু ও মো. ইব্রাহীম হৃদয় নামে ৭-৮জন সশস্ত্র সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার প্যান্টের পকেটে থাকা ২৬ হাজার পাঁচ’শ টাকা ছিনিয়ে নেয়।

পরে পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর শেখ কলিম উল্যাহ রয়েলের বাড়ির দক্ষিণ পাশে একটি নির্জন গলিতে নিয়ে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার জন্য তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার কোমরে একটি পিস্তল গুজিয়ে দিয়ে ছবি তুলে ও ভিডিও ধারণ করে। ঘণ্টাব্যাপী নির্যাতনের শিকার শামীম মৃত্যু ভয়ে শংকিত হয়ে তার পরিচিত ব্যবসায়ী বেলাল সর্দার নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চেয়ে ফোন করেন। তিনি ২০ হাজার টাকা দিতে পারবেন বললে শামীমের ব্যবহৃত মোটরসাইকেলে সন্ত্রাসী মিরাজ ও দীপু পৌর শহরের কাস্মির বাজার সড়কে গিয়ে বেলাল সর্দার থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শামীম শনিবার রাতে সোনাগাজী মডেল থানায় দ্রুতবিচার আইনে মামলা দায়ের করলে পুলিশের চারটি টিম শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে শেখ মিরাজ উদ্দিন রিফাতের কাছ থেকে ইয়াবা ও পিস্তলটি উদ্ধার করা হয়। বাকী আসামিরা গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় এসআই মো. এয়াকুব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, আইনুযায়ী অপরাধীদের শাস্তি হোক।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকী আসামিদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com