সাভার প্রতিনিধি
আটক সাত ডাকাত ও ছিনতাইকারী
সাভারের আশুলিয়ার অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনার মো. আলিফ, ঢাকার মো. কালাম, বরিশালের মো. রুবেল, সিরাজগঞ্জের মো. লিটন রানা, বরগুনার মো. রাকিব, রংপুরের মো. রেজাউল করিম ও ময়মনসিংহের মো. মিলন মিয়া।
রোববার দুপুরে র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ছিনতাইকারী যানবাহনে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ধারালো ও আগ্নেয়াস্ত, মোবাইলসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
এএসপি জিয়া আরো জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে যানবাহনে ডাকাতি ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply