শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সড়কগুলোর স্বস্তির বৃষ্টির পর ভোগান্তিতে তীব্র যানজট

রাজধানীর সড়কগুলোর স্বস্তির বৃষ্টির পর ভোগান্তিতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক :

স্বস্তির বৃষ্টির পর এবার তীব্র ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রাজধানীর সবগুলো সড়কেই চলাচলে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজধানীর সড়কগুলোর কোথাও কোথাও বৃষ্টিতে হাঁটুপানি জমেছে। এতে সড়কে স্বাভাবিকভাবে পরিবহন চলছে না। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাসস্ট্যান্ডের গোলচত্বর এলাকায় বৃষ্টিতে প্রায় হাঁটুপানি জমে গেছে। এতে করে বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বাড়ছে। যা এখন গাজীপুর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে।

এদিকে আব্দুল্লাহপুর থেকে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, বনানী, কুড়িল প্রগতি সরণিজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। অন্যদিকে বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, এয়ারপোর্ট, উত্তরা, আব্দুল্লাহপুর ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি। এর ফলে কেউ কেউ হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাত্রা করছেন।

পথচারীরা বলছেন, সড়কে এখন হাঁটার মতো অবস্থাও নেই। ভোরে বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। ফুটপাথ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়ে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফলে মহাসড়ক এমনিতেই অনেক সরু। রাস্তার খানাখন্দ ও গর্ততেও পানি জমেছে, যা চালকেরা বুঝতে পারছেন না। এর ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোহান আহমেদ নামে এক যাত্রী বলেন, যানজটের কারণে মহাখালী থেকে বনানী যাওয়ার জন্য হাঁটা শুরু করেছি। রাস্তায় মানুষের চাপের কারণে ঠিকমতো হাঁটাও কষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, বৃষ্টিতে সড়কের বেশ কিছু এলাকা ডুবে যায়। উন্নয়নমূলক কাজের কারণে সড়কের অনেক জায়গায় খানাখন্দ, গর্ত তৈরি হয়। এর মধ্যে অফিসগামী মানুষ সড়কে অবস্থান নেওয়ায় হ-য-র-ব-ল অবস্থা তৈরি হয়।

তিনি আরও বলেন, অবস্থা স্বাভাবিক করতে, বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় মোটর বসিয়েছি। আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তায় চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে। পানি সরিয়ে নেওয়া হচ্ছে। বাড়তি চাপ নিতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com